1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার

‎যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দৌলতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রবিউল ইসলাম এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য গুহ।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, সবজি ও ফল উৎপাদন কৌশল, কৃষি যন্ত্রপাতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোই মূল লক্ষ্য।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights