1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ আচরণই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে: জেলা প্রশাসক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ আচরণই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার

 

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, নির্বাচনের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সততা নিষ্ঠা এবং স্বাচ্ছতার সংগে পালন করতে হবে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় অপনারাই মূল আস্থার প্রতীক। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরণের গাফিলতি বা পক্ষপাতিত্ব করা না।

আইন ও বিধি মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকান্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে নির্দেশনা পাচ্ছেন তা মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে হবে। ভোটাররা যেনো নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি ভোট একটি মানুষের অধিকার।
আর সেই অধিকার রক্ষার দায়িত্ব আপনাদের কাঁধে। তিনি বলেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা বাস্তবায়নের প্রধান কারিগর আপনারাই। জেলা প্রশাসক জামশেদ খোন্দকার ৫ ই ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বি এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার এস এম নূরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com