1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাওয়ে নির্বাচনী সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর হেলিকপ্টারে কমান্ডো বিশেষ মহড়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাওয়ে নির্বাচনী সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর হেলিকপ্টারে কমান্ডো বিশেষ মহড়া

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুশীলন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ মহড়া অনুশীলনকালে সেনাবাহিনীর এস-৩ বিআরজে হেলিকপ্টার অবতরণ করে।

হেলিকপ্টাটিতে উপস্থিত ছিলেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন ও অংশগ্রহণ করেন।

এসময় আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। এতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান জাতীয় সংসদ নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ ধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights