1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সৈয়দপুরে  ইয়াবা আটক ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সৈয়দপুরে  ইয়াবা আটক ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার

মো: খলিলুর রহমান, জেলা প্রতিনিধিঃ নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরের কুখ্যাত মাদক বিক্রেতা ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত সামসাদ (৩২) কে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে সৈয়দপুর থানার এস আই আহসান হাবিব অভিযান চালিয়ে তাকে আটক করে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে সৈয়দপুর পৌরসভার বাঁশবাড়ি টালি মসজিদ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে। তার কাছে বিক্রির জন্য রাখা ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

এস আই আহসান হাবিব জানান, সামসাদকে আটককালে ইয়াবা ছাড়াও ইয়াবা বিক্রির ২৬ হাজার ১ শত টাকা একটি বাটাম মোবাইল ও একটি এন্ডডুয়েট মোবাইলও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন,ইয়াবা সামসাদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com