1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শাজাহানপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ০৯ নং আমরুল ইউনিয়নের ১নং ভোটকেন্দ্রে ধানের শীষের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা মাহাতাব উদ্দিন সনটু এবং সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও ১নং নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ বিপুল রানা মোল্লা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও মোঃ ফিরোজ উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধ দলের সভাপতি আরিফ সরকার টিয়া, ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান বাদশা, ০২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম বিএসসি, ০৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম মাস্টার, প্রবীণ বিএনপি নেতা মমতাজুর রহমান মোল্লা, আতাহার আলী, আমিনুর রহমান, টুলু, তোফাজ্জল, শফিকুল আলীমুদ্দিন মোল্লা, আলমসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা পরিচালনা করে জনগণের কাছে দলের উন্নয়ন ও গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা জোরদার, ভোটারদের সাথে গণসংযোগ বৃদ্ধি এবং নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights