1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ দিবস ও বাদেশী পদক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ দিবস ও বাদেশী পদক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার

মোঃ শান্ত মিয়া, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ভালুকায় ২১ শে ফেব্রুয়ারী ২০২৪ রোজ বুধবার- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস ও বাদেশী পদক প্রাপ্তদের নাম ঘোষণা উপলক্ষে, ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অধ্যক্ষ আব্দুর রউফ, সভাপতিঃ বাদেশী পদক বিতরণ বোর্ড ও সাবেক অধ্যক্ষ- ভালুকা সরকারি কলেজ। সহ-সভাপতি ছিলেনঃ মোঃ কবির হোসেন সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, ময়মনসিংহ জেলা শাখা। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট গবেষক, লেখক ও সাবেক কোটনৈতিক, অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিক, সভাপতিঃ তমদ্দুন মজলিস। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন- ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী। সভাপতিঃ (উপদেষ্টা মণ্ডলী) তমদ্দুন মজলিস, ময়মনসিংহ জেলা শাখা। প্রধান অতিথি ছিলেনঃ মোঃ নজরুল ইসলাম সরকার, সভাপতিঃ জাতীয় শ্রমিকলীগ, ভালুকা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ, সভাপতিঃ ভালুকা কল্যাণ পরিষদ। অনুষ্ঠান সঞ্চালনা করেনঃ বিশিষ্ট লেখক ও গবেষক, মোঃ সজীব হোসাইন, সাধারণ সম্পাদকঃ বাদেশী পদক বিতরণ বোর্ড। উল্লেখ্য ২০২০ সাল থেকে ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেবের নামে প্রবর্তিত বাদেশী পদক দেওয়া হয়ে থাকে। ২০২০ ও ২০২১ সালে এই পদক দেওয়া হলেও তা পরে স্থগিত ছিল। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায়- মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর- অধিনায়ক- মেজর আফসার উদ্দিন আহম্মেদ কে বাদেশী পদক(মরনোত্তর)- ২০২২, মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর- উপ অধিনায়ক- শহীদ মমতাজ উদ্দিন খান কে বাদেশী পদক (মরনোত্তর) ২০২৩, মুক্তিযুদ্ধ কালীন সহকারী কোম্পানি কমান্ডার মোঃ খোরশেদ আলম কে বাদেশী পদক- ২০২৪ প্রধান করার জন্য বাদেশী পদক বিতরণ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছেন মর্মে জানানো হয়। বক্তব্যে বাদেশী সাহেব বলেন, সরকারের কাছে আমার দুইটি দাবি, (০১) শুদ্ধ বাংলা ভাষা জানা, বাংলাদেশ ভোটাধিকার অর্জনের পূর্ব শর্ত করাহোক। (০২) ভাষা সৈনিকদের সরকারি তালিকা তৈরি করাহোক। প্রধান অতিথি, মোঃ নজরুল ইসলাম সরকার- তার বক্তব্যে বলেন, বাদেশী সাহেবের অবদান বিবেচনা করে, তাকে একুশে পদকে ভূষিত করার জন্য সরকারের কাছে আবেদন করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com