1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীতে বিকাশ দোকানদারকে কুপিয়ে হত্যা রহস্য উদঘাটন আসামী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীতে বিকাশ দোকানদারকে কুপিয়ে হত্যা রহস্য উদঘাটন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার

আশিক হাসান সীমান্ত রাজবাড়ীঃ গত ২১/০২/২০২৪ তারিখ রাত্র অনুমান ২৩:০০ ঘটিকার সময় কালুখালী থানাধীন রূপসা স্লইচ গেইট বাজারে জনৈক আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে একই বাজারের বিকাশ এজেন্ট ও মুদি দোকানদার মোঃ শরিফ খাঁন (৩৯) পিতা-মৃত হাকিম খাঁন সাং-পশ্চিম ধানবাড়ীয়া থানা-কালুখালী জেলা- রাজবাড়ী এর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এ সংক্রান্তে ডিসিষ্ট মোঃ শরিফ খাঁন (৩৯) এর স্ত্রী আছমা খাতুন (৩১) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কালুখালী থানার মামলা নং-০৯, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড বুলু হয়। মামলাটি রুজুর পর কালুখালী থানা পুলিশ উদ্ধর্তন কর্তৃপক্ষের সার্বিক তদারকিতে মামলাটি নিবিড়ভাবে তদন্ত শুরু করে। মামলার ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ তরিকুল ইসলাম(২০), পিতা-চাঁদ আলী শেখ, সাং-রূপসা, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। আসামীকে গ্রেফতার পরবর্তী ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং ডিসিষ্ট একই বাজারের দোকানদার। আসামী মোঃ তরিকুল ইসলাম অনলাইন জুয়া খেলায় আসক্ত এবং সে অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যাওয়ায় তার বাজারের বিকাশের দোকানদার ডিসিষ্ট মোঃ শরিফ খাঁনকে হত্যা করে নগদ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। ডিসিষ্টকে হত্যার জন্য আসামী তার চাচাতো ভাইয়ের ঘর থেকে একটি ধারালো দা সংগ্রহ করে। ঘটনার দিন ২১/০২/২০২৪ খ্রিঃ রাত্রী বেলা ডিসিষ্ট মোঃ শরিফ খাঁন (৩৯) রূপসা গায়েবী মসজিদ মাঠে তার ছেলে আরাফাত খান (১৩) কে নিয়ে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে ছিল। ২১/০২/২০২৪ খ্রিঃ রাত ২২:৫৭ ঘটিকার সময় আসামী মোঃ তরিকুল ইসলাম ডিসিষ্ট মোঃ শরিফ খাঁনকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলে এবং সে মাহফিলে গিয়ে ডিসিষ্ট মোঃ শরিফ খাঁনকে ডেকে আনে। আসামী তার পূর্ব পরিকল্পনা মোতাবেক ডিসিষ্টকে রূপসা সুইচ গেইট বাজারে জনৈক আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে এনে আসামীর নিকট থাকা ধারালো দা দিয়ে মাথায় একাধিক কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামী চাচাতো ভাইয়ের ঘর হতে উদ্ধার

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com