1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার

 

নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির দায়ে নুর আলম নামে এক অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নুর আলম নামে এক ব্যক্তিকে এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিক্রয় এর জন্য  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোমনাতী বাজার সংলগ্ন এলাকায়  অবৈধ সার ব‍্যবসায়ীমো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com