1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: জিইউকে’র বেকারিসহ দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: জিইউকে’র বেকারিসহ দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯১ বার

গাইবান্ধায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত একটি বেকারিসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিসিক শিল্প নগরী এলাকার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় জিইউকে পরিচালিত সুপার টেস্টি বেকারিতে খাদ্য উৎপাদনে অনুমোদনহীন রঙ ও ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকায় অবস্থিত আকি মুড়ি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। খাদ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
তারা আরও বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান জেলাজুড়ে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com