1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার

 

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেক ক্রেতাকে লাইনে দাঁড়িয়ে এসব পণ্য সংগ্রহ করতে দেখা গেছে।
অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় এদিন ২০০ কেজি গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে, ৫০০ লিটার দুধ প্রতি লিটার ৬০ টাকা দরে এবং চারটি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গাইবান্ধা সদর প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্তসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচি আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি শহরের বিভিন্ন বাজার ও মহল্লায় ভ্রাম্যমাণভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে বেশি সংখ্যক সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব পণ্য ক্রয়ের সুযোগ পান।
রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com