1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান, ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল জরিমানা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান, ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল জরিমানা

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৫ বার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ড্রাইভারপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে অভয়নগর থানা পুলিশ।
এসময় মাদক ক্রয় করতে আসা মোঃ হিজবুল্লাহ (৩২) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত হিজবুল্লাহ উপজেলার নওয়াপাড়া পাঁচকবর এলাকার মোঃ ইউসুফ বিহারীর পুত্র।
অভিযানে উপস্থিত অভয়নগর থানার এ এস আই মাসুদ রানা জানান, ওহিদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে তার নিজ বাসভবনে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯ টার দিকে ওহিদুলের বাসায় অভিযান পরিচালনা করি। এসময় মাদক ক্রয় করতে আসা হিজবুল্লাহ নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওহিদুল ও তার পরিবার বাড়ির পেছনে থাকা গুপ্ত জানালা দিয়ে পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিণাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com