1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ রেখে ৪ দফা দাবি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ রেখে ৪ দফা দাবি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ঔষধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে শতাধিক সাধারণ ঔষধ ব্যবসায়ী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, গত প্রায় দুই দশক ধরে গাইবান্ধা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর নামে অসাংগঠনিকভাবে কথিত আহ্বায়ক কমিটি গঠন করে একটি মহল বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আসছে, যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক আহ্বায়ক শরিফুল কবির রনি, সদস্য রেজা তৌফিকুল রহমান, শহিদুর রহমান, মিঠু ও আবু সাইদ শিমুলসহ অন্যান্যরা।
তারা চার দফা দাবির মধ্যে উল্লেখ করেন—
১. জেলার কথিত অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে।
২. বাতিল ঘোষিত আহ্বায়ক কমিটির সকল সদস্যের পদ নিষিদ্ধ করতে হবে।
৩. গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. প্রশাসনের তদারকিতে সাংগঠনিক নিয়ম মেনে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।
তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ঔষধের দোকান খোলা রাখা হয় বলে জানান ব্যবসায়ীরা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com