1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহের কালীগঞ্জে আকাশ থেকে পড়ল বিশাল আকৃতির রহস্যময় শিলাখন্ড - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহের কালীগঞ্জে আকাশ থেকে পড়ল বিশাল আকৃতির রহস্যময় শিলাখন্ড

উৎপল ঘোষ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৬ বার

 

​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের পার’ ক্ষিদ্দা গ্রামে আকাশ থেকে পড়া বিশালাকৃতির এক শিলাখণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি বেগুন ক্ষেতে পাওয়া যাওয়া এই শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণ (৪০ কেজি) বলে ধারণা করা হচ্ছে। অদ্ভুত এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত উৎসুক জনতা পারক্ষিদ্দা গ্রামে ভিড় জমাচ্ছেন।

​গত রবিবার রাতে বিকট শব্দে আকাশ থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান গ্রামবাসী। তবে অন্ধকারের কারণে তখন কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরদিন রবিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জনৈক কৃষকের বেগুন ক্ষেতে বিশাল এই সাদা রঙের শিলাখণ্ডটি পড়ে থাকতে দেখেন।​শিলাখণ্ডটি উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীরা বিস্ময় প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ জানান:
​আমরা রাতে একটা অদ্ভুত গর্জন শুনেছিলাম। সকালে মাঠে এসে দেখি বিশাল এক বরফের চাকা পড়ে আছে। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম, পরে কাছে গিয়ে দেখি এটা আস্ত একটা শিলাখণ্ড।
​আরেক প্রত্যক্ষদর্শী মো. সোলেমান দাবি করে।

রবিবার রাতে যখন এটা পড়েছে, তখন এর আকার ছিল আরও অনেক বড়। সারারাত মাঠে পড়ে থাকায় এবং রোদের তাপে অনেকটা গলে গেছে। সকালে যখন আমরা দেখি, তখনই এর ওজন প্রায় এক মণের মতো ছিল। না গলে থাকলে এর ওজন হয়তো কয়েক মণ হতো।

​সাধারণত কালবৈশাখী ঝড়ের সময় বড় আকারের শিলাবৃষ্টি হলেও, আবহাওয়া শুষ্ক থাকা অবস্থায় এমন বিশালাকৃতির শিলাখণ্ড পড়ার ঘটনা বিরল।

স্থানীয়দের অনেকে এটিকে অলৌকিক বা বিরল কোনো মহাজাগতিক ঘটনা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি বায়ুমণ্ডলের কোনো বিশেষ স্তরে জমে থাকা মেঘের ঘনীভূত অংশ হতে পারে, যা অভিকর্ষজ বলের কারণে নিচে আছড়ে পড়েছে।

​বর্তমানে শিলাখণ্ডটি নিয়ে গ্রামজুড়ে এখনো আলোচনার শেষ নেই। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com