1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার

 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে নীলফামারী সড়ক বিভাগের আয়োজনে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

​উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার সব পতিত জায়গা, নদীবন্দর, খাল-বিল এবং সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।”

​নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, টেকসই পরিবেশ নিশ্চিত করতে আগামী এক বছরে নীলফামারী জেলার আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ওষুধি—এই তিন প্রজাতির মোট তিন হাজার চারা রোপণ করা হবে।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,​সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া, উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান, সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, রোপণকৃত চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নজরদারি রাখা হবে যাতে প্রতিটি চারা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights