1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর র‍্যাব- ৬ শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ আটক- ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর র‍্যাব- ৬ শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ আটক- ১

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার

যশোরে র‍্যাব-৬ এর অভিযানে জেলার থানাধীন বাঘাচড়া আমতলা মোড় এলাকা থেকে ৩০৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

র‍্যাব – ৬ কোম্পানি কমান্ডার জানান গতকাল ৩১ এপ্রিল রাত: ১১০৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাঘাচড়া আমতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবাসহ আসামি মোঃ ফারুক হোসেন (৩৫)*, পিতা: মৃত মোকাদেস গাইন, সাং: রামভাদ্রপুর, থানা: কলারোয়া, সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com