1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার

 

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস। বুধবার (৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটস-এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রঙিন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট এবং রোভার স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার জনাব মোঃ মিনহাজুল রহমান নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা স্কাউটস-এর সভাপতি জনাব মাসুদুর রহমান মোল্লা, যিনি তার বক্তব্যে বলেন,
“নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ ও সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটিংয়ের বিকল্প নেই। প্রতিটি ঘরে স্কাউটিংয়ের বার্তা পৌঁছে দিতে হবে যাতে তরুণ সমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জনাব হেদায়েতুল ইসলাম
জেলা স্কাউট সম্পাদক জনাব আব্দুল মালেক সরকার
জেলা রোভার ভয় জনাব তামজিদুর রহমান তুহিন
জেলা কাব স্কাউট লিডার জনাব শফিউর রহমান
সভায় বক্তারা স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে গাইবান্ধা জেলায় এই আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিশনার, সম্পাদক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশের ন্যায় গাইবান্ধাতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com