1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়গরে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়গরে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

যশোরের অভয়নগরে স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করার দায়ে মেসার্স এ আর ফুয়েল নামের ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) বিক্রি করার অপরাধে মেসার্স এ আর ফুয়েল নামের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার বাপ্পা সাহা বাপ্পিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত স্থানে গিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com