গাইবান্ধায় মর্মান্তিক ঘটনা: ঘাঘট নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

গাইবান্ধায় ঘাঘট নদের ভেড়ামারা ব্রীজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাহাদাত (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় সাহাদাত। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে অবশেষে তার মরদেহ উদ্ধার করে। নিহত সাহাদাতের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

গাইবান্ধায় মর্মান্তিক ঘটনা: ঘাঘট নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

আপলোডের সময় : 09:49:34 pm, Wednesday, 15 April 2026