
গাইবান্ধায় ঘাঘট নদের ভেড়ামারা ব্রীজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাহাদাত (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় সাহাদাত। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে অবশেষে তার মরদেহ উদ্ধার করে। নিহত সাহাদাতের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।