1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসন, সহায়তা বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসন, সহায়তা বিতরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার

গাইবান্ধার নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছে জেলা পরিষদ প্রশাসন। এ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি নলডাঙ্গা উপজেলার একটি এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মইনুল হাসান সাদিক বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই সহায়তা তাদের পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের আরও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com