1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ডেঙ্গু মোকাবিলায় ঘাঘট লেকে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ডেঙ্গু মোকাবিলায় ঘাঘট লেকে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার

মশাবাহিত ডেঙ্গু রোগের বিস্তার রোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঘাঘট লেক এলাকায় সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভূমি অফিস সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ এবং সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।
কর্মসূচির অংশ হিসেবে ঘাঘট লেক থেকে কচুরিপানা অপসারণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এতে গণউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ল্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ এবং আরএইচ স্টেপসহ বিভিন্ন বেসরকারি সংস্থার শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিজ নিজ বাসা-বাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের উদ্যোগে সবাইকে সম্মিলিতভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com