1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে এক শিশুর মৃত্যু অসুস্থ ৪ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে এক শিশুর মৃত্যু অসুস্থ ৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩০ বার

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে নিহত শিশুর মাসহ আরো ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার ৩ সন্তান জিমহা, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আসার পর জিমহা নামে ৩ বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com