1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম সম্পর্কে জনসচেতনতামূলক অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম সম্পর্কে জনসচেতনতামূলক অনুষ্ঠান

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার

নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম সম্পর্কে জন-সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বুধবার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নজয়ী শিশু ফোরামের আয়োজনে বাল্যবিবাহের কুফল ও শিশু শ্রমের কুফল বর্ননা, দলীয় নৃত্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম সচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরিফুর রহমান, কচুকাটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, স্বপ্নজয়ী শিশু ফোরামের পরিচালক প্রভাতি রায় প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পন্সর শীপ সহায়তাকারী সোহাগ ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights