1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার

৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে নীলফামারীতে দু’দিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

নীলফামারী সরকারী কলেজে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে(২৭এপ্রিল) বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে ছয় উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শণ করেন প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে এই সপ্তাহ শুরু হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেছে তা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে। আমরা আশা করি এখান থেকে এই জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com