নন্দীগ্রামে ঐতিহ্যবাহী গোপালপুর মেলা পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন

বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী ভক্তপূজা উপলক্ষ্যে প্রায় ৩০০ বছরের পুরনো গোপালপুর মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মেলা পরিদর্শনে আসেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “গোপালপুর মেলা আমাদের এলাকার একটি প্রাচীন ঐতিহ্য, যা গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”
মেলায় নানা ধরনের গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও বিনোদনের আয়োজন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, ভক্তপূজাকে কেন্দ্র করে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয় এবং এটি এলাকার অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নন্দীগ্রামে ঐতিহ্যবাহী গোপালপুর মেলা পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন

আপলোডের সময় : 11:04:53 pm, Thursday, 30 April 2026