
হামে শিশুমৃত্যুর জন্য দায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি।
জেলা কমিটির সভাপতি কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য রানু সরকার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী রণজিৎ সরকার প্রমুখ।
কমরেড মিহির ঘোষ বলেন, অন্তবর্তী সরকার টীকা আমদানি বন্ধ করে দিয়ে চরম অপরাধ করেছে। হামে শতশত শিশু মৃত্যুর জন্য তারাই দায়ী। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস গংদের বিচারের আওতায় আনার দাবী জানান। হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।