1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৪ বার

রোববার (১৭ মে) জেলা গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভ’মি সেবা মেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুর হবে যা চলবে ২১ মে পর্যন্ত। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভূমিহীন কে ভুমি বন্দোবস্ত করে দেওয়া হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে সাংবাদিক সম্মেণনে জানানো হয়।

ভূমি সেবা মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ। অন্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক।(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com