1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮০ বার

 

২১ শে মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে খুলনার তেরখাদায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তেরখাদা দক্ষিণ পাড়ায় নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছামিরোন বেগম,তথ্যসেবা সহকারী বনশ্রী বিশ্বাস।

বৈঠকে এছাড়া বিভিন্ন এলাকার মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা উপস্থিত মহিলাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights