1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আবুল হোসেন বাবু তেরখাদাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আবুল হোসেন বাবু তেরখাদাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩১ বার

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক মোঃ আবুল হোসেন বাবু মোল্যা ( এম.এ ) তেরখাদা উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দীর্ঘদিন ধরে তেরখাদা উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আবুল হোসেন বাবু মোল্যা।
সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। মানবসেবাকে তিনি নিজের দায়িত্ব ও নৈতিক কর্তব্য হিসেবে মনে করেন।
অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও সৎ চরিত্রের অধিকারী আবুল হোসেন বাবু মোল্যা রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত মুখ।
তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলীয় বিভিন্ন দাপ্তরিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তেরখাদা উপজেলার নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি তেরখাদা উপজেলার বিভিন্ন অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করছেন।
তাঁর এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সুষম সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার ঘোষণার পর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। তেরখাদা উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যে তাঁর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
স্থানীয়দের অনেকেই মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে আবুল হোসেন বাবু মোল্যা উপজেলাবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

শিক্ষক হিসেবে যেমন তিনি সম্মানিত, তেমনি ব্যক্তি জীবনেও তাঁর আচার-আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহারে ভোটারদের মন জয় করেছেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠা ও শ্রম দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রশংসিত।
আবুল হোসেন বাবু মোল্যা বলেন, “আমি জনসেবার মধ্য দিয়েই মানুষের পাশে থাকতে চাই। তেরখাদাবাসীর সুখ-দুঃখে নিজেকে সম্পৃত্ত রাখতে চাই। একটি মানবিক, উন্নত ও সেবামূলক সমাজ গঠনে আমি কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, “ পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি তেরখাদার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights