
গাইবান্ধায় নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় শ্রমিক শক্তি, গাইবান্ধা জেলা শাখা। সম্প্রতি শহরের রেলস্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সম্রাট শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিহাদুর রহমান দিবস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন এবং নারী নেত্রী কাজল রেখা পিংকি।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই মানবিকতার পরিচয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপকারভোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।