1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তা বন্ধে ৭টি পরিবার অবরুদ্ধ, মানবেতর জীবনযাপন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তা বন্ধে ৭টি পরিবার অবরুদ্ধ, মানবেতর জীবনযাপন

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪১ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের হোসেনপুর এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়ন হোসেনপুর গ্রামের বাসিন্দা মোঃ আমজাদ হোসেন অভিযোগ করেন যে,একই এলাকার মোঃ মিজানুর রহমান (মিজু), আলহাজ মজনু মিয়া, মোঃ শামীম মিয়া ও মোঃ সেলিম মিয়াসহ অভিযুক্তরা তাদের ক্রয়কৃত জমির পাশ দিয়ে নির্মিত জনসাধারণের চলাচলের রাস্তার মুখে জিআই তারের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়,স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে উভয় পক্ষের জমির মধ্য ও পাশ দিয়ে দীর্ঘ ৭০বছর ধরে একটি চলাচলের রাস্তা ব্যবহার হয়ে আসছিল।
এতে করে ৭/৮টি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ছেলেমেয়েরা স্কুলে যেতে পারচে না, জরুরি প্রয়োজন এমনকি হাটবাজার সহ কোন কাজ করতে পারছে না।
কিন্তু সম্প্রতি অভিযুক্তরা রাস্তার মুখ বন্ধ করে দিলে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বাধা প্রদান করেন বলেও অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে উল্লেখিত জমির বিবরণ অনুযায়ী, মৌজা- হোসেনপুর, জে.এল নং- ১৪৫, হাল দাগ নং- ৩৭২, ৩৭৩, ৩৬৫ ও ৩৬২ এর মধ্য ও পাশ দিয়ে রাস্তা নির্মাণ ও চলাচল নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা স্বপন চক্রবর্তী জানান “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন কাজ না হওয়ায় এলাকায় এ নিয়ে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com