1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Youth Tv news
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭ বার

আজ ০৫ জুন ২০২৬, শুক্রবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বছরজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব জেলা গড়ে তোলার লক্ষ্যে বছরজুড়ে জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বিস্তার ঘটানোই তাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com