1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ: গাইবান্ধায় আনন্দ মিছিল ও সমাবেশ, তারেক রহমানকে অভিনন্দন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ: গাইবান্ধায় আনন্দ মিছিল ও সমাবেশ, তারেক রহমানকে অভিনন্দন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের পর গাইবান্ধায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (৭ জুন) বিকেল ৪টায় জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এসময় মিছিলকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানান। পাশাপাশি নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু। এছাড়াও পৌর যুবদলের আহ্বায়ক পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, দলের আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও গতিশীল করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com