1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,নগদ টাকা-স্বর্ণালংকার লুট - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,নগদ টাকা-স্বর্ণালংকার লুট

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান
মরহুম মজিবুর রহমান বিএসসির প্রথম পুত্র এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান নজমুর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটর সাইকেল,ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান মরহুম মজিবর রহমানের বাড়িতে ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। মরহুম মজিবর রহমানের স্ত্রী জানান, গভীর রাতে পাশের কক্ষে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা তাকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। একই সঙ্গে তার ছেলেকেও অন্য একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় ডাকাতরা ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি দামি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যপাড়া গ্রামে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে সরজমিনে গিয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com