1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত - Youth Tv news
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ বার

গাইবান্ধা জেলার সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যুক্ত হন, জামায়াত দলীয় সুন্দগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি দলীয় গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক।

সভাটিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ জেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতিবৃন্দ, হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতারা ।

ঘন্টাব্যাপী সভায় জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে রামমন্দির নির্মাণ কে কেন্দ্র করে সর্বসাধারণের মাঝে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে যাতে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় । পাশাপাশি উপস্থিত হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতা এবং রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে হরিদাসের বিতর্কিত সম্পদের উৎস নিয়ে সরকারি ভাবে তদন্তের দাবি জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com