1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মেইন গেটহীন গাইবান্ধা খাদ্য গুদাম: নিরাপত্তা শূন্যতায় ঝুঁকিতে সরকারি মজুত - Youth Tv news
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মেইন গেটহীন গাইবান্ধা খাদ্য গুদাম: নিরাপত্তা শূন্যতায় ঝুঁকিতে সরকারি মজুত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ বার

গাইবান্ধা শহরের গোডাউন রোডে অবস্থিত ৪ নম্বর সরকারি খাদ্য গুদামে বিরাজ করছে চরম অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র। গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটিতে নেই কোনো মূল ফটক (মেইন গেট), নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। ফলে সরকারি খাদ্যশস্য মজুত এখন সরাসরি ঝুঁকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, গুদামটিতে প্রবেশের জন্য কোনো নিয়ন্ত্রিত প্রবেশপথ নেই। খোলা অবস্থায় থাকায় যে কেউ অবাধে ভেতরে ঢুকতে পারছে। বিষয়টি শুধু নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং সরকারি সম্পদের সুরক্ষায় চরম ব্যর্থতার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও উদ্বেগজনক বিষয় হলো, গুদামের ভেতরে কোনো নিরাপত্তা কর্মী বা তদারকি ব্যবস্থা নেই। পুরো এলাকা কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি গুদাম প্রাঙ্গণে অপরিষ্কার, অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে, যা সংরক্ষিত খাদ্যশস্যের মান ও নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে অবহেলায় পড়ে আছে খাদ্য গুদামটি। বারবার বিষয়টি নজরে আনা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে চুরি, অপচয় বা অনিয়মের আশঙ্কা দিন দিন বাড়ছে।
উল্লেখ্য, খাদ্য বিভাগের অধীনে গাইবান্ধা সদর এলএসডি (LSD)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) হিসেবে দায়িত্ব পালন করছেন এস. এম. শাহিদ হাসান। তবে এ বিষয়ে তার বক্তব্য নিতে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমন পরিস্থিতিতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ধরনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত মেইন গেট স্থাপন, নিরাপত্তা কর্মী নিয়োগ এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com