1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা ভেরামারা ব্রিজ এলাকায় রেস্টুরেন্টে শিশু নির্যাতনের অভিযোগ, ঘটনাস্থল ঘিরে বিক্ষোভ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা ভেরামারা ব্রিজ এলাকায় রেস্টুরেন্টে শিশু নির্যাতনের অভিযোগ, ঘটনাস্থল ঘিরে বিক্ষোভ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার

 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মচারীকে স্থানীয়রা রেস্টুরেন্টের ভেতর অবরুদ্ধ করে রেখেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ১টার দিকে ভেরামারা ব্রিজের সামনের ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ফুসলিয়ে ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে কর্মচারী আমির হোসেনের বিরুদ্ধে। ঘটনা জানাজানির সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে অভিযুক্ত আমির হোসেন রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ রয়েছে। উত্তেজিত জনতার কারণে রেস্টুরেন্টের চারপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com