1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ সাইফুল্লাহ বারী হত্যায় ৬ জনের নামে মামলা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ সাইফুল্লাহ বারী হত্যায় ৬ জনের নামে মামলা

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩২ বার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার মামলা দায়ের ও তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার (২২ জুন) রাতে মামলাটি (মামলা নং ২৩) রেকর্ড করা হয়। এর আগে রবিবার (২১ জুন) রাতে একজন এবং সোমবার রাতে বোনারপাড়া বাজার এলাকা থেকে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারভুক্ত ৬ আসামি হলেন— বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল (১ নং), মুকুলের ছোট ভাই পলাশ (২ নং), বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার (৩ নং), বোনারপাড়া ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম (৪ নং), মোনারুল ইসলাম (৫ নং) এবং বোনারপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলম (৬ নং)।

গ্রেফতারকৃত তিন আসামি হলেন— সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আকবর খন্দকারের ছেলে আশরাফ খন্দকার (৩ নং আসামি), তাইড় গ্রামের শাহ আলম শিমুলের ছেলে রবিউল ইসলাম এবং বোনারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শাহ আলম (৬ নং আসামি)।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com