
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হীরক পাড়ায় সন্ত্রাসী হামলা ক্ষতি সাধন, নাগরিক কমিটি ও সাংবাদিক মহল সহ সচেতন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, গোবিন্দগঞ্জে কোচাশহর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট নুর আমিন এর নেতৃত্বে সাংবাদিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর। সন্ত্রাসী কায়দায় ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় দেয়াল প্রাচীর ভাঙচুর, হামলা এবং ক্ষতিসাধন ভয় ভীতির হুমকি সহ জোর করে জমি দখল করে কোটি কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মাণ করছে।
১লা জুলাই ২০২৬ ইং তারিখ বেলা ১২ টায় এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া হীরক পাড়ায় বিশ্বরোড সংলগ্ন পূর্ব পাশে সাবেক দাগ নং ৮৯ হাল দাগ নং ৬০১ এ মোঃ মোয়াজ্জেম হোসেন এর নিজ নামে
পৈত্রিক সুত্রে দলিল মুলে প্রাপ্ত রেকর্ডিয় ১৭ শতাংশ জমির সাড়ে পাঁচ শতাংশ জমি জোর করে দখল করে বহুতল ভবন নির্মাণ করছে নূর আমিন । সরকারি চাকুরির পাশাপাশি অবৈধ ক্লিনিক ব্যবসায় অল্প সময়ের মধ্যে কোটিপতি বনে যাওয়ায় সে মানুষকে মানুষ তোয়াক্কা করছে না।
সাংবাদিকের বাড়ির প্রাচীর ভেঙ্গে ক্ষতি সাধন করেছে। জোর করে জমি দখল করে এবং মাপযোক না করে পৌর কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ, পার্শ্ববর্তী বসতবাড়ি ঝুঁকিতে পড়েছে এবং জোর করে সাংবাদিকের বাসায় হামলা, ক্ষতি সাধন ও প্রাচীর ভাঙ্গার ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
সচেতন মহল ও সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে
সন্ত্রাসী নুর আমিন কে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।