1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জমি বিরোধে সংঘর্ষ: ঠাকুরগাঁও থেকে গ্রেফতার প্রধান আসামি সুমন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জমি বিরোধে সংঘর্ষ: ঠাকুরগাঁও থেকে গ্রেফতার প্রধান আসামি সুমন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৫ বার

 

গাইবান্ধার সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি হাসানুজ্জামান সুমনকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ জুন বিকেলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সোহরাব সরদার, আলামিনসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫ জন ইতোমধ্যে জামিনে মুক্ত রয়েছেন। প্রধান আসামি সুমন ঘটনার পর থেকে পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেন, আইন নিজের হাতে না নিয়ে যেকোনো বিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া উচিত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com