1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭০ বার

 

গাইবান্ধার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম এবং অফিস সহায়ক সভাষ চন্দ্র পালের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) প্রতিষ্ঠানের আয়োজনে বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু শরীফ মোহাম্মদ রোকনুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আলতাফ হোসেন সরকার, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরশাদুল কবীর রাঙ্গা, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষ ও অফিস সহায়কের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে রুহুল আমীন রানাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার প্রদান করা হয় এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পরবর্তীতে ব্যতিক্রমী আয়োজন হিসেবে মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে বিদায়ী অধ্যক্ষ ও অফিস সহায়ককে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য এলাকাবাসী বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com