
চতুর্থবারের মতো চুরি হলো নীলফামারী শহরের বড়বাজারস্থ(শাখামাছা বাজার) ঐতিহ্যবাহী পাশারীর দোকান কবুতরওয়ালা বাসা। শনিবার (১৮জুলাই) ভোররাতে দোকানের সামনের দিকের টিনের ছাদ ও কাঠের ছাদ কেটে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করে।
সিসি ক্যামেরার আলোয় জাফরান, বড় এলাছ, ছোট এলাছ, কাঠ বাদাম, কাজু বাদাম, রাঁধুনী গরম মসল্লা, পাউডার দুধ, জয়ফল, কাবাব চিনি, শাহী জিরা, সাদা গুল মরিচ, ইছুবগুলের ভুসি, ডিজিটাল ভিডিও রেকডিং ইলেকট্রনিক ডিভাইস, নগদ অর্থ ২৫ হাজার টাকাসহ প্রায় ৫লক্ষ৬১ হাজার টাকার মালামাল চুরি হয়। দোকানের প্রতিষ্ঠাতা মৃত আনোয়ারুল ফেরদেীস রনজু চৌধুরীর বড় ছেলে মোঃ সাদেক আনোয়ার জানান, মেজো ভাই মোঃ সজিব আনোয়ার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে নিজ বাড়ীতে চলে আছে। শনিবার সকাল ৮টায় দোকানের তালা খুলে দেখতে পায় দোকানের সামনের দিকের টিনের ছাদ ও কাঠের ছাদ কেটে দোকানের ভিতরে প্রবেশ করে উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। এদিকে বৃষ্টির পানিতে দোকানে থাকা অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীরা এঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে অনেক ব্যবসায়ী মন্তব্য করেছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।