1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি বকুল মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক আবু তারেকসহ সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ।

সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা-এর সফল কর্মজীবন কামনা করেন।

জবাবে তিনি সকলের সহযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com