1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে অটো ভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই আটক ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে অটো ভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই আটক ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধি : গত ২৬ জানুয়ারী রাত অনুমান আটটা ত্রিশ মিনিটে বাঘারপাড়া থানাধীন উত্তর চাঁদপুর গ্রামের মাঠের মধ্যে কাঁচা রাস্তার উপর অজ্ঞাতনামা আরোহী ভ্যান চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ভ্যান চালক রমজান আলীকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। অসুস্থ ভ্যান চালক রমজান আলী বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় ভ্যান চালকের পিতা কলিম উদ্দিন বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন।যার নং-০৭ তাং-২৭/০১/২০২৪।

বাঘারপাড়া থানার পুলিশ সুত্রে জানা যায়, মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারীকে সনাক্ত করে ডিবি’র একটি টিম পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই আমিরুল, মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল সন্ধ্যায় চৌগাছা থানাধীন শাহজাদপুর গ্রামে অভিযান পরিচালনা করে ভিকটিমের মোবাইলসহ ছিনতাইকারী মনিরুল ইসলামের পুত্র ইয়ামিনকে গ্রেফতার করে। পরে ইয়ামিনের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেমসহ, এবং ব্যাটারী, সাউন্ড সেট, চাকা যুক্ত অটো ভ্যান পৃথক পৃথক স্থান থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com