1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন নেতৃত্ব ঘোষণা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার

 

গাইবান্ধা জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টায় শহরের পৌর পার্কস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মিলনায়তন পরিণত হয় প্রাণবন্ত সমাবেশে। বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হন মুফতি আল-আমিন বিন হোসাইন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com