1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার; বাস জব্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার; বাস জব্দ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুরগামী বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি B.M.V.I.P যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com