1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪১ বার

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পার্শ্ববর্তী একটি আবাসিক বাড়িতে দিয়ে মাসিক ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।স্থানীয় জনগণের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ওয়াজ ব্লকের বিদ্যুৎ সংযোগ গোপনে পাশের একটি বাড়িতে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এর বিনিময়ে প্রতি মাসে ওই বাড়ি থেকে ভাড়া আদায় করা হয় বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে জানেন না বলে এড়িয়ে যান।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com