1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের দুই হোতা গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের দুই হোতা গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার

 

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়ার অন্যতম দুই হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা গ্রামের আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং একই এলাকার সাগির আলম (৩১)।

বুধবার (২৯ জুলাই) জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮ (তারিখ: ২৮/০৭/২০২৬) এর প্রেক্ষিতে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল খোলাহাটী দুলালের ভিটা গ্রামে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইলগুলো পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার এজেন্ট অ্যাকাউন্ট এবং বিভিন্ন জুয়া সংক্রান্ত অ্যাপসের উপস্থিতি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় অনলাইন ক্যাসিনো চক্রের ‘সম্রাট’ হিসেবে পরিচিত ছিল এবং দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com