1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ভেজাল জিরা চক্রের সন্ধান: ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ভেজাল জিরা চক্রের সন্ধান: ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩০ বার

গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সফল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জিরা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানে ৮৮ বস্তা, মোট ২,২০০ কেজি ‘জিরানী’ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে বাজারে ভেজাল পণ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে একটি চক্র এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে বগুড়ার শাহিন নামে এক ব্যক্তিকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com