গাইবান্ধায় উৎসবমুখর আয়োজনে ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি পালিত

দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ এশা গাইবান্ধা জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি মোঃ শাহ কামালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর জেলা প্রতিনিধি মোঃ শেখ ফারহান।

সাপ্তাহিক যুবতারা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আশিক ইমরান তামজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন, সকাল ২৪ নিউজের জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন জিমু এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ তানজিমুল হাকিম বিশাল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নিয়াম শেখ, দৈনিক বর্ণালী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোর্শেদ, সাপ্তাহিক যুবতারা পত্রিকার উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ফয়সাল রহমান মুরাদ এবং ঘাঘোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ মশিউর রহমান নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ বার্তা পত্রিকার বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত করবে। একই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে গঠনমূলক পরামর্শ প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কাটা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

গাইবান্ধায় উৎসবমুখর আয়োজনে ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি পালিত

আপলোডের সময় : 10:21:31 pm, Saturday, 1 August 2026